ঢাকা, রবিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৬

দায়িত্বশীল বক্তব্যের পরিবর্তে  রাজপথের যুদ্ধে নেমেছে বিরোধীদল: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০১, ৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সরকারের গঠনমূলক সমালোচনা না করে বিরোধীদল রাজপথে নেমেছে তার দাবি, সরকারের বিকল্প প্রস্তাব দেয়ার সুযোগ থাকলেও বিরোধীদল তা দিচ্ছে না। দায়িত্বশীল বক্তব্যের পরিবর্তে তারা রাজপথের যুদ্ধে নেমেছে এবং সরকারের বিরুদ্ধে অশ্রাব্য বক্তব্য দেয়া ব্যক্তিদেরও সমর্থন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন , বিরোধীদল চাইলে তাদের বক্তব্য সংসদে তুলে ধরতে পারত। কিন্তু তারা বাইরে যে ভাষায় বক্তব্য দিচ্ছে, তা সভ্য ভাষা নয়। 

তিনি বলেন, সরকারপ্রধান ও সরকারের বিরুদ্ধে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যা সমাজে ব্যবহার করা যায় না।

বিরোধীদলের উদ্দেশে রিজভী বলেন, সভা-সমাবেশ করে সরকারের ভুলত্রুটি তুলে ধরা যেতে পারে। তবে গণতন্ত্রকে বিনষ্ট করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা উচিত নয়।

তিনি আরও বলেন, দেশের রিজার্ভ এখন আড়াই গুণ বেড়েছে। সরকারের ইতিবাচক পরিবর্তন ও অর্জনগুলো আড়াল করতেই বিরোধীদল লংমার্চ কর্মসূচি নিয়েছে।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি